× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলের নেতাকর্মীদের অবদানেই আজ আমি প্রশাসক হয়েছি: রিটন

রাজশাহী ব্যুরো

১৬ মার্চ ২০২৬, ১৯:৫১ পিএম

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দুপুর ২টার দিকে নগর ভবনের প্রশাসকের কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ তাকে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

দায়িত্ব গ্রহণের আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।

দাপ্তরিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্ৰহণের আগে মাহফুজুর রহমান রিটন দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলা ২টা ১০ মিনিটে রাসিক চত্বরে প্রবেশ করেন। সেখানে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। সেই সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দলের নেতাকর্মীদের অবদানেই আজ আমি প্রশাসক হয়েছি। প্রধানমন্ত্রী আমার উপর আস্থা-ভরসা রেখে আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আর আমি আপনাদের উপর আস্থা-ভরসা রাখতে চাই। আমাকে সুযোগ দেন, আমাকে সময় দেন; যে কয়েকদিন আপনাদের সেবা করার সুযোগ পাবো রাজশাহীর জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সোমবার দুপুর ২টার পরে দাপ্তরিকভাবে দায়িত্ব নিয়ে নগর ভবনের প্রশাসকের কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন, “আমি আপনাদের প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই।

নবনিযুক্ত প্রশাসক আরও বলেন, “ঈদের আগে নামাজ সুষ্ঠভাবে ব্যবস্থাপনা করা আমার প্রথম কাজ। বর্তমানে নগরী অপরিচ্ছন্ন রয়েছে, সেটা ঈদের আগে নিরসন করতে চাই। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা খারাপ, জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। নগরীতে মশার উৎপাতও বেড়েছে, ইনশাআল্লাহ সেই মশা দমন করব। নগরীর চলমান কাজগুলো কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করব।

দায়িত্ব গ্রহণের আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন। 

নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.