গত সোমবার (৯মার্চ) ১৯শে রমজান বিকাল ৪ টার দিকে রাজধানীর DCC Hall-এ Bangladesh Islamic Chamber of Commerce and Industries (BICCI)–এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে BICCI–এর প্রতিষ্ঠাতা সদস্য ও এটিআই ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক স্মার্ট সিটির ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান তুষার।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মুফতী আব্দুল্লাহ, বিজনেস পরামর্শক ইঞ্জিনিয়ার আবুল মানসুর আল ফাত্তাউ আসিফ, হাসানাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা ফখরুদ্দিন আহমাদ, ফিউচার ডেভেলপমেন্ট বাংলাদেশ–এর চেয়ারম্যান নাজমুল হাসান বাবু, প্রথম আলোর ইসলামী বিভাগের সহ-সম্পাদক মনযুর আহমদ, মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা মাহবুব আলম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, এনসিসি ব্যাংক লিমিটেড–এর ইসলামী ডিভিশনের প্রধান কে. এম. শফিউল্লাহ, এবং ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার।
অনুষ্ঠানে মুখ্য আলোচনা উপস্থাপন করেন Bangladesh Islamic Chamber of Commerce and Industries (BICCI)–এর প্রতিষ্ঠাতা মহাসচিব এবং Sultan Leather BD–এর প্রধান নির্বাহী এম. মুফাজ্জল ইবনে মাহফুজ। তিনি তার বক্তব্যে বলেন, একটি ইসলামিক চেম্বার অব কমার্স দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য একটি নৈতিক, স্বচ্ছ এবং শরিয়াহসম্মত অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে। এর মাধ্যমে হালাল শিল্পের উন্নয়ন, সুদমুক্ত বিনিয়োগ ব্যবস্থা, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন BICCI–এর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট শফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসানাহ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুফতী সুলতান মাহমুদুর রহমান, জেবা ট্রেডিং–এর কর্ণধার এস. এম. জুহুরুল হক, বারাকাত বিডি–এর পরিচালক মাওলানা ফয়সাল মাহফুজ, সুলতান লেদার–এর পরিচালক শোয়াইব ইবনে মাহফুজ, মাওলানা জোবায়ের আহমদ, ইয়ুথ নারায়ণগঞ্জ–এর পরিচালক জাহিদ হাসান, এবং মাওলানা হাবিবুর মাদানী প্রমুখ।
অনুষ্ঠানের শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।