× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদির সঙ্গে মিল রেখে পুঠিয়ায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

২০ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহী পুঠিয়া উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল আটটায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজের ইমামতি করেন- হাফেজ মো. সাজিরুল ইসলাম। নামাজে মোট ২৩ জন মুসল্লি উপস্থিত ছিলেন। পুরুষ মুসল্লি ছিলেন ২১ জন এবং একজন মেয়ে ও একজন ছেলে শিশু ছিল।

আবদুর রহিম গাজী বলেন, বিগত কয়েকবছর ধরে  আমরা নিজেরা নামাজ আদায় করলাম। আমাদের পরিবারের সবাই ঈদ উদযাপন করছি। 

ঈদের নামাজ আদায় করা ব্যক্তিরা বলেন, কয়েকবছর ধরে কৃষ্ণপুর গ্রামের কয়েকটি পরিবারের সদস্যরা সৌদির প্রচলিত নিয়মে ঈদের জামাত আদায় করেছে। ঈদের নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং নিজ নিজ বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.