সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহী পুঠিয়া উপজেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল আটটায় পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদের বারান্দায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজের ইমামতি করেন- হাফেজ মো. সাজিরুল ইসলাম। নামাজে মোট ২৩ জন মুসল্লি উপস্থিত ছিলেন। পুরুষ মুসল্লি ছিলেন ২১ জন এবং একজন মেয়ে ও একজন ছেলে শিশু ছিল।
আবদুর রহিম গাজী বলেন, বিগত কয়েকবছর ধরে আমরা নিজেরা নামাজ আদায় করলাম। আমাদের পরিবারের সবাই ঈদ উদযাপন করছি।
ঈদের নামাজ আদায় করা ব্যক্তিরা বলেন, কয়েকবছর ধরে কৃষ্ণপুর গ্রামের কয়েকটি পরিবারের সদস্যরা সৌদির প্রচলিত নিয়মে ঈদের জামাত আদায় করেছে। ঈদের নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং নিজ নিজ বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করেন।