২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১ টায় কলেজের অডিটরিয়ামে ২৫ মার্চ উপলক্ষে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াজ আজিজ উলফাত।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ এবং ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক সাইফুর রহমান।
স্মৃতিচারণ ও আলোচনা সভায় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।