× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উপজেলা ও পৌরসভাতে প্রশাসক নিয়োগ দেয়া হবেনা, দ্রুতই দেয়া হবে নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৫ মার্চ ২০২৬, ১৮:০১ পিএম

এই মুর্হুতে এখন পর্যন্ত আমাদের উপজেলা ও পৌরসভাতে প্রশাসক নিয়োগ দেয়ার কোন সিদ্ধান্ত নেই,  এবং সরকারের ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি, যেগুলোতে এসিল্যান্ড এবং ইউএনওরা প্রশাসকের দায়িত্ব পালন করছেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিবো এবং সেই নির্বাচনে জনগনের ভোটে যারা নির্বাচিত হবে, তারাই এসব প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরের নরেন্দ্রপর কাচরার খালের ওপর ৭ কোটি টাকার ব্রীজের মূল অবকাঠামো নির্মাণ ও ৮ কোটি টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ হলেও শুধুমাত্র সংযোগ এ্যাপ্রোচ না থাকায় দীর্ঘদিন ব্রীজটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরেজমিনে দেখতে আসেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্ঘদিন ধরে ব্রীজটি পরিত্যক্ত অবস্থার বিষয়টি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে আমাকে পরিদর্শন করে জনগণের ভোগান্তি দূর করতে ব্রীজটি চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমি এখানে এসেছি। 

তাই আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রিজের এ্যাপ্রোচ রোড বাস্তবায়নের কাজ সম্পন্ন করে ব্রিজটি সচল করে জনসাধারণ ও পরিবহন চলাচলের উপযোগী করার নিমিত্তে ৭ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামানসহ উর্ধতন কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.