× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গায় পুঁতে রাখা ৭ মাইন নিষ্ক্রিয়

আব্দুল্লাহ আল মামুন।

২৮ মার্চ ২০২৬, ১৭:৩৮ পিএম । আপডেটঃ ২৮ মার্চ ২০২৬, ১৭:৪৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গায় পুঁতে রাখা সাতটি স্থলমাইন উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছেন সেনা সদস্যরা। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের তিন প্রকৌশলী  ব্যাটালিয়নের বোম ডিসপোজাল টিম নিরাপদে মাইনগুলো নিষ্ক্রিয় করে।

মাইন নিষ্ক্রিয় করার সময় আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয় বলে জানায় স্থানীয়রা। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ওই গ্রামের কৃষকরা জমি চাষের সময় স্থলমাইন সদৃশ বস্তু দেখতে পান।

খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত করে উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রায় এক মাস পর আজ (শনিবার) সেগুলো ধ্বংস করা হলো। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থলমাইন পুঁতে রাখে।

মাইন নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প (৩৬ এডি)-এর ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক মোহাম্মদ খালিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.