× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

০১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর মুন্সিবাজার ইউনিয়নের হরিচরণ গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চৈত্রঘাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মনু শব্দ কর। এ সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক রনি (১৭) হাসপাতালে গেলে সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.