× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় মাটি কাটার দায়ে একজনকে ৫ লাখ টাকা জরিমানা

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া (চট্টগ্রাম)

০১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার অভিযোগে আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। এসময় দুইটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী বেড়িবাঁধ এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মোমেন (৩৭) সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ,বেড়িবাঁধ রক্ষা ও মাটি কাটার বিরুদ্ধে অভিযানের সময় কৃষিজমি থেকে মাটি কাটার একজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে অবহিত করলে তার নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।এসময় ঘটনাস্থলে থাকা দুটি এস্কেভেটরের চালক পুলিশ টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে যন্ত্র দুটি বিকল করে দেওয়া হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, কৃষি জমির মাটি কাটার সময় একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।এসময় ঘটনাস্থলে দুইটি এস্কেভেটর লক করে পালিয়ে যায়।এস্কেভেটর দুইটি নিয়ে আসার মত অবস্থা না থাকায় জব্দ করা যায়নি।তবে ব্যাটারি নষ্ট করে অকেজো করে দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.