সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কৌটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বগুড়া নাটোর মহাসড়কের পাশ দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর সদরের হাগুড়িয়া মহাসড়কের পাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, ইকবাল হোসেন সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবছর নাটোর জেলায় পঞ্চাশ হাজার গাছের চারা লাগানো হবে।পর্য়ায় ক্রমে গাছলাগানো বাড়ানো হবে। সামনে বর্ষা কাল সেই সময় বেশী করে গাছ লাগানো হবে সড়কের দুই পাশে সেই খানে ফাকা জায়গা থাকবে