মৌলভীবাজারে ডিজেল, পেট্রোল ও অকটেন অবৈধ উপায়ে মজুদ করে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়ন ও আমতৈল ইউনিয়নে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে কাগাবলা বাজার ও খুশালপুর বাজারে কয়েকটি দোকানে জ্বালানি তেল পেট্রোল,অকটেন ও ডিজেল অবৈধ মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৪টি দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এর নেতৃত্বে চালানো ওই অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশনা দেয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন জানান, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।