× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

০৫ এপ্রিল ২০২৬, ২০:২৫ পিএম

কর্মসংস্থান ব্যাংকের গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচি-র অংশ হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ের খুলনা ও যশোর অঞ্চলাধীন ২৮টি শাখার ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তাদের অংশগ্রহণে ০৫ এপ্রিল ২০২৬ তারিখ, রবিবার ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ সিএসএস আভা সেন্টার, রূপসা, খুলনায় অনুষ্ঠিত হয়েছে।

কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালেহ মো: সিরাজুল সালেকিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: নজরুল ইসলাম খান ও মো: মোমতাজ উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণগতমান বজায় রেখে ঋণ বিতরণ ও উত্তম উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি খুলনা অঞ্চলের সম্ভাবনা তুলে ধরে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে বিভাগটিকে সেরা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান। একইসঙ্গে ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের মাধ্যমে ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায় জোরদার এবং মামলাকৃত ঋণ নিষ্পত্তির হার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.