× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশ পাহারায় ইসলামী শরিয়া মোতাবেক সেই পীরের দাফন সম্পন্ন

রাকিব আলী, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

১২ এপ্রিল ২০২৬, ২১:৩৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দরবারটির প্রধান কথিত ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামিমের (৬৫) ইসলামী শরিয়া মোতাবেক  দাফন সম্পন্ন হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে পীর শামিমের ময়নাতদন্ত শেষে বিকেল ৪টায় পুলিশ পাহারায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি এলাকায় পৌঁছালে তার মরদেহ একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। 

চিকিৎসকরা জানিয়েছে,নিহতের শরীরের বিভিন্ন অংশে  জখমের চিহ্ন রয়েছে। মাথা, ঘাড়, পিঠেও গভীর যখমের চিহ্নও রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়। 

উল্লেখ্য- গতকাল শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত “শামিমের দরবার শরিফে”এঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শনিবার সকালে 'সত্যের সন্ধানে ফিলিপনগর' নামে একটি ফেসবুক আইডিতে পীর শামিমের দেয়া একটি ওরশে ধর্ম অবমাননার পুরোনো ভিডিও ছড়িয়ে পড়লে এতেই বিক্ষুব্ধ হন এলাকাবাসি। 

এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারটিতে প্রবেশ করে পীর শামিম সহ তার ভক্তদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর- অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। নিহত পীর শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত,জেসের মাস্টারের ছেলে। এরআগে ২০২১ সালে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। এলাকায় আসার পর পুনরায় বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.