কেন্দ্রীয় কর্মসূচির অংশ নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বাদ আছর কেন্দ্রীয় মসজিদের সামনে ১১ দলীয় জোটের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের নাটোর সদর ও নলডাঙ্গা আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, নাটোর জেলা জামায়েতের আমীর ডাঃ মীর নুরুল ইসলাম সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন ১২ ই ফ্রেবুয়ারী নির্বাচনের আগে বিএনপি বলেছিলো যেই ক্ষমতায় যাক না কেন জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিন্তু এখন বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদ আর বাস্তবায়ন করছে না। বিএনপি জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। তাই অতি দ্রত জুলাই সনদ বাস্তবায়ন করার দাবী জানান। না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।