× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক হৃদয় খান

ডেস্ক রিপোর্ট।

১৪ এপ্রিল ২০২৬, ১৪:০৩ পিএম

রাজধানীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো “ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও ইয়ুথ কার্নিভাল-২০২৬” এবং “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠান। শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর মটস অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং আর. এস ইভেন্ট মিডিয়ার ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর স্পেশাল করেসপন্ডেন্ট সাংবাদিক হৃদয় খান। সামাজিক ও মিডিয়া অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ডে ভূষিত হন। তার এই অর্জন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইভেন্ট অর্গানাইজার রুহিত সুমন। তিনি জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মানিত করতেই এই আয়োজন, যেখানে ব্যবসা, সংস্কৃতি, ক্রীড়া, গণমাধ্যমসহ নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রেজবুদ্দৌলা চৌধুরী, রিফাত মাহবুব সাকিব, জেমস গোমেজ, শাহরিয়ার কবির শোভন, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও সম্মাননা পান দেশের ক্রীড়া, মিডিয়া ও বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ, যাদের মধ্যে রয়েছেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সালমা খাতুন, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, শিরিন শিলাসহ আরও অনেকে।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল নাচ-গান, কেক কাটাসহ বর্ণিল আয়োজন। তবে সবকিছুর মাঝে সাংবাদিক হৃদয় খান-এর সম্মাননা প্রাপ্তি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যা তার পেশাগত সাফল্য ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.