× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারাদেশের মতো নাটোরেও শুরু হয়েছে এসএসসি সমমানের পরীক্ষা

মো. আতিকুল হক, নাটোর।

২১ এপ্রিল ২০২৬, ১৫:০৩ পিএম

সারা দেশের মতো নাটোরে ও শুরু হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষা। সাতটি উপজেলায় ৪৭ টি কেন্দ্রে ২০৫৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

এরমধ্যে এসএসসি সাধারণ সাতাশটি কেন্দ্রে ১৫ হাজার ৫৯২ জন এসএসসি ভোকেশনাল ১৩ টি কেন্দ্রে ৩৮৩৫ জন এবং দাখিল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে ২২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে। এবারে জেলায় গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৯৭৪ জন। গতবছর এসএসসি বা সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১৫০৫ জন।

পরীক্ষা উপলক্ষে কেন্দ্র ও এর আশেপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার্থীরা সকাল সাড়ে নয়টার আগেই তাদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.