কিশোরগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ সদরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ কামরুল হাসান মারুফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক আছে বলেই বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পুর্ণ আছে। কৃষকরা যে কোন ফসল ফলালে ভালো ফসলটা বাজারে বিক্রি করে দেয়। আর সেই খাদ্য খেয়েই আমরা বেঁচে আছি। এক কথায় বলাযায় কৃষক বাচলে দেশ বাঁচবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সমাজ সেবা অফিসার আতাউর রহমান, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, দানাপাটুলী ইউপি চেয়ারম্যান মো: মাসুদ, বিন্নাটি ইউপি চেরাম্যান মো. শফিকুল ইসলাম, কৃষি অফিসার মো. নাজমুল আলম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী খান সোহেল সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় শতাধিকেরও বেশি কৃষক- কৃষানী উপস্থিত ছিলেন।