× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় খতিব নিহত

চট্টগ্রাম (উত্তর)সংবাদদাতা:

২৪ এপ্রিল ২০২৬, ২০:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মিরসরাইয়ে জুমার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খতিব হাফেজ মাওলানা আমীরুল ইসলাম ফারুকী (৪৫) নিহত হয়েছেন। তিনি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসা প্রধানের দায়িত্বে ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমীরুল ইসলাম ফারুকী উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ জাফর আহমাদ ফারুকীর সন্তান।

জানা গেছে, শুক্রবার বারইয়ারহাট মেহেদীনগর এলাকার একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুজ্জামান গণমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.