× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাসিরনগরে নামাজের পর দুই চেয়ারম্যান গ্রেফতার,

নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

২৯ এপ্রিল ২০২৬, ১৬:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মসজিদ কমপ্লেক্সে  নামাজ আদায় শেষে বের হওয়ার পর দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘিরে ধরে জনতা। এসময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।

পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয় বলে জানা গেছে।

গ্রেফতারকৃত চেয়ারম্যানরা হলেন ১ নং চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং ৪ নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল হক চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়,জোহরের  নামাজ শেষে মসজিদ কমপ্লেক্স থেকে বের হওয়ার পরপরই উপস্থিত জনতা তাদের ঘিরে ধরে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.