× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

০৩ মে ২০২৬, ০৮:৩০ এএম

০২ মে শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এবং কুমিরা ইউনিয়নের মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিদর্শক মোঃ আবদুর রশিদ।

অভিযান চলাকালে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে ভিন্ন ভিন্ন দণ্ড প্রদান করা হয়

 মো. আমিনুল ইসলাম (পিতা: মৃত গোলাম সোবহান), গ্রাম: দক্ষিণ মাহমুদাবাদ, বাড়বকুণ্ড — ১,০০০ টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।

 মো. আকরাম হোসেন (পিতা: নুর নবী) — ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড। মো. ইমন (পিতা: শাহ আলম), গ্রাম: রেলওয়ে কলোনী, মাজার গেইট, বড়কুমিরা — ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। মাদক কেনাবেচা ও সেবনের সত্যতা পাওয়ায় তিনজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.