× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৈয়দপুরে সংরক্ষিত নারী এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৫ মে ২০২৬, ১৬:১৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য বিলকিস ইসলাম শপথ গ্রহণের পর নিজ এলাকায় প্রথম আগমনে সৈয়দপুরে তাকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বিএনপি’র সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে একটি শোভাযাত্রার মাধ্যমে তাকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভাস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নবনির্বাচিত এমপি বিলকিস ইসলাম বলেন, সৈয়দপুর-কিশোরগঞ্জসহ সমগ্র নীলফামারী জেলার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের কল্যাণে যা যা করা সম্ভব, তার সবকিছুই বাস্তবায়নে তিনি উদ্যোগ নেবেন। এজন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বিলকিস ইসলামের পূর্ববর্তী দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তার নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বিলকিস ইসলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। এর আগে তিনি একই সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.