× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো “আইপিডিসি ইনফিনিট”

০৮ মে ২০২৬, ০৭:১০ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

আনুষ্ঠানিকভাবে ‘আইপিডিসি ইনফিনিট’ এর সূচনা করলো আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য তৈরি একটি এক্সক্লুসিভ ফাইন্যান্সিয়াল সেগমেন্ট, যেখানে ব্যক্তি-কেন্দ্রিক সেবার এক অনন্য অভিজ্ঞতা পাওয়া যাবে। 

গ্রাহকদের আর্থিক পরিকল্পনা, জীবনধারা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই সেগমেন্টকে দুটি ভাবে ভাগ করা হয়েছে; ‘এলিট’ এবং ‘ইনফিনিট’। এর মাধ্যমে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী আর্থিক সমাধানের পাশাপাশি একটি প্রিমিয়াম লাইফস্টাইল ইকোসিস্টেমের সুবিধাও উপভোগ করতে পারবেন।

‘আইপিডিসি ইনফিনিট’ এর আওতায়, গ্রাহকরা ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার, ডোরস্টেপ ব্যাংকিং সাপোর্ট, প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস ছাড়াও ট্রাভেল ও ডাইনিং-এ বিশেষ অফার, হেলথকেয়ার সুবিধা, লাইফস্টাইল প্রিভিলেজসহ বিভিন্ন এক্সক্লুসিভ সেবা ও সুবিধা পাবেন। 

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’এর ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে আমরা ‘আইপিডিসি ইনফিনিট’ সেগমেন্টটি চালু করেছি। বর্তমানে প্রিমিয়াম গ্রাহকরা কেবল আর্থিক সেবাই নয়, পাশাপাশি আলাদা গুরুত্ব, ব্যক্তি-কেন্দ্রিক অভিজ্ঞতা সেবা ও আধুনিকতা প্রত্যাশা করেন। আইপিডিসি ইনফিনিট চালুর মাধ্যমে আমরা সেই প্রত্যাশা পূরণে সফল হবো বলে আমি আশাবাদী।”

এই উদ্যোগের মাধ্যমে, আইপিডিসি অভিজ্ঞতা-ভিত্তিক রিলেশনশিপ ব্যাংকিংয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল এবং  গ্রাহকদের সাথে তাদের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি এক্সক্লুসিভিটি ও পার্সোনালাইজড কেয়ার আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে। গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করতে আইপিডিসি ফাইন্যান্স দেশের শীর্ষস্থানীয় হসপিটালিটি, ট্রাভেল, ডাইনিং, হেলথকেয়ার ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর ফলে, গ্রাহকরা প্রিমিয়াম সেবা-সুবিধা ও অফার উপভোগ করতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.