× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ

‎ঈশ্বরদী পাবনা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ১২:২৫ পিএম

পাবনার ঈশ্বরদী ইপিজেডে প্রধান ফটক তালাবদ্ধ করে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মরত শ্রমিকরা।

‎শনিবার (০৯ মে) সকাল সাড়ে ৭ টা থেকে ৯ টা পর্যন্ত প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী একযোগে কারখানা থেকে বেরিয়ে বর্ধিত পরিবহন ভাড়া দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। 

‎এসময় শ্রমিকরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্লোগান দেন। শ্রমিকরা বলেন, আমাদের সঙ্গে কোনপ্রকার আলোচনা ছাড়াই পরিবহন ভাড়া ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অথচ আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি। অল্প বেতনে অনেক ঘন্টা কাজ করতে হয়। আবার সেখান থেকেই যাতায়াতের ভাড়া দিতে হয়। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের বেতন-বোনাস বাড়াতে হবে। নইলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

‎ঈশ্বরদী পাকশী ফাঁড়ি আইসি মনিরুল ইসলাম জানান, শ্রমিকদের পরিবহন ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে। এজন্য তারা বিক্ষোভ মিছিল করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

‎এ বিষয়ে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকদের হঠাৎ ভাড়া বৃদ্ধি কারণে তারা উত্তেজিত হয়েছিল। পরে প্রশাসন এবং ব্যবসা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে ঘটনাটি নিরসনের চেষ্টা চলছে।সার্বিক পরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.