কক্সবাজারের মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নে ১৭ সদস্য বিশিষ্ট নসিমন-টেস্পু শ্রমিক ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা হলেন কালারমারছড়া কাদেরিয়া হাফেজিয়া মজিদিয়া মাদ্রাসা ও এতিম খানার সভাপতি সাংবাদিক হোবাইব সজীব, সাংবাদিক এরফান হোসেন, সমাজ সেবক ওসমান গণি।
নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরওয়ার আলম সুমন, সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, হেলাল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ মিজান সাংগঠনিক সম্পাদক, হায়াত আলী অর্থ সম্পাদক, হেদায়েত উল্লাহ প্রচার সম্পাদক, সেলিম হোসেন দপ্তর। সদস্য হলেন যারা, মোহাম্মদ রিসাদ, মোহাম্মদ আদর, জকির, মোহাম্মদ জামাল, এহেছান, ইয়াছিন, আহমদ কবির, মনির, মোহাম্মদ আলম। উপদেষ্টা সদস্য হলেন, দিল মোহাম্মদ।
এ সময় ৯ মে শনিবার বিকেল ৪ ঘটিকার সময় কালারমারছড়া চালিয়াতলী সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কমিটি গঠন বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।