× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

“ওরে মা গো!”— রাজশাহীতে গাছে বেঁধে যুবককে নির্মম নির্যাতন

রাজশাহী ব্যুরো

১১ মে ২০২৬, ১২:৫৫ পিএম

ছবি: সংগৃহীত।

রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় এক যুবককে গাছে বেঁধে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রোববার তারিখে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্যাতনের শিকার ওই ছেলের নাম তুষার (৩৫)। সে মতিহার থানার কাজলা এলাকার নাজিরের ছেলে

স্থানীয় সূত্রে জানা যায়, বাসার জানালার থাইগ্লাস চুরির সন্দেহে এক যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে প্রকাশ্যে মারধর, শারীরিক নির্যাতন ও অপমান করা হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নির্যাতিত যুবককে গাছের সঙ্গে বেঁধে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে শরীরের বিভিন্নস্থানে এলোপাথারি ভাবে মারধর করছে। কখনো বাঁশ দিয়ে, কখনোবা মোটা কোন লাঠি দিয়ে। একটি বাঁশ ভাঙছে, তো আরেকটা এনে করছে মারধর। নির্যাতিত ছেলেটির শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ভাঙ্গা হয়েছে প্রায় ছয়-সাতটি লাঠি ও বাঁশ। মারের গতি আর তীব্রতা বেড়েছে প্রতিমুহূর্তেই। ছেলেটি “ ওরে মা, মা গো, ওরে মা, মা গো বলে আর্তনাত করতে থাকে। কিন্তু নির্যাতকারীদের নির্যাতনের্যগতি থামেনা। একটি বাঁশ-লাঠি ভাঙ্গে, তো পাশে থাকা আরেকটি নিয়ে আরেকটি লাঠি এনে চলতে থাকে নির্যাতন। মার খেতে খেতে সে বলতে থাকে, হৃদয়, ওহৃদয়, ভাই হৃদয়, ওভাই হৃদয়, ভাইরে, হৃদয় ভাইয়া আর মারিসনা, ছেড়্যেেদ ভাই, ছেড়ে দে, ও মাগো, মা, ছেড়ে দেরে ভাই। সামনে থেকে সেই নিষ্ঠুর নির্যাতন নির্দয় ভাবে দাড়িয়ে থেকে উপভোগ সহ ভিডিও করছিল সেই হৃদয় যার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল ছেলেটি। 

অবশেষে যন্ত্রণায় কাতর হয়ে ছেলেটি মাটির দিকে কিছুটা লুটি পরে ক্ষমা প্রার্থনা করে নির্যাতন বন্ধের অনুরোধ করলেও পাগল প্রায় নির্যাতনকারীরা থামাইনি নির্যাতনের গতি। বেশ কয়েক মিনিট ধরে বাঁশ আর লাঠি দিয়ে পটিয়েছে এলোপাথারিভাবে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সচেতন মহল বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এমন নির্মমভাবে পেটানোকে ঘৃর্ণীত অপরাধ বলে মন্তব্য স্থানীয় সচেতন ব্যক্তিদের।

সিটি এসবি’র দেয়া তথ্য মতে, অভিযুক্তরা হলেন, আশিক, মাহিন ও মানিক। ভিডিও ধারণ করছিল হৃদয়। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এবিষয়ে জানতে চাইলে আরএমপির মতিহার থানার অফিসার্স ইনচার্জ গোলাম কবির বলেন, অপরাধকে আশ্রয়-প্রশ্রয় দিলে সমাজে প্রতিনিয়ত অপরাধ বৃদ্ধি পাবে। উক্ত অপরাধের প্রেক্ষিতে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যদিওবা এখনও পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থানায় এসে কোন প্রকার অভিযোগ ও মামলা করেনি। তবে, আজকেই এই বিষয়ে ভুক্তভোগী নিজেই মামলা করবেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.