কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত শিশুটির নাম মোহাম্মদ চাঁদ (৩) সে নাগের গ্রামের আশাদ মিয়ার ছেলে। জানা যায়, গতকাল বুধবার সকালে পরিবারের সদস্যদের কাছেই ছিল শিশু চাঁদ এক পর্যায়ে সবার অজান্তেই বাড়ির সামনে টিউবওয়েলের কাছে পানি ভর্তি গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে গর্তে পড়ে থাকতে দেখে শিশুটিকে।
পরে তাৎক্ষনিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে নিয়ে আসার পর সার্বিক অবস্থা দেখে মৃত ঘোষণা করা হয়েছে। কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাড়ির সামনে টিউবওয়েলের কাছে একটি পানির গর্তে পড়ে চাঁদ নামের এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।