× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আড়াই কোটির গুঞ্জণের মধ্যে এসপির কাকতালীয় বিদায়, জেলা জুড়ে তোলপাড়

মো. আব্দুল কাইয়ুম , মৌলভীবাজার

১৬ মে ২০২৬, ১১:০৮ এএম

চলতি মাসের প্রথম সাপ্তাহেই মৌলভীবাজার থেকে বিদায় নেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। ৫ মে মৌলভীবাজার সহ দেশের ১২ জেলার পুলিশ সুপার রদবদলের প্রজ্ঞাপণ জারি হয়। সেখানে মৌলভীবাজার জেলায় নবাগত পুলিশ সুপার হিসাবে নাম আসে ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম এর নাম।

এরই মধ্যে জেলায় নবাগত পুলিশ সৃুপারের যোগদান ঘিরে সামাজিক মাধ্যমে ছবি কিংবা স্ট্যাটাস থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ৮ মে শুক্রবার মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিক যোগদান করেন মো: রিয়াজুল ইসলাম। এবার জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তার যোগদানের মাত্র সাত কর্মদিবসের মধ্যে ঘটেছে কাকতালীয় প্রস্থান।   

শুক্রবার ১৫ মে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক জরুরি আদেশের মাধ্যমে পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম এর বিদায়ের তথ্য আসে। ওই আদেশে বলা হয়েছে, নবনিযুক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে অবিলম্বে মৌলভীবাজার জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে সশরীরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইজিপি স্বাক্ষরিত ওই আদেশে প্রত্যাহারের পেছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এসপি রিয়াজুল ইসলামকে ঘিরে একটি ফেসবুক পোস্ট ব্যাপক ভাইরাল হয়। সেখানে তার নিয়োগ ও বদলি সংক্রান্ত বিষয়ে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে বলেন, আড়াই কোটির চুক্তিতে এসপি হয়েও ঘুষের অর্থ দিচ্ছে না এসপি রিয়াজুল! এমন তোলপাড় সৃষ্টি করা পোস্টের পরদিনই কাকতালীয়ভাবে নবাগত এই পুলিশ সুপারের বদলির আদেশ আসে। 

এ বিষয়ে জানতে পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের অফিসিয়াল মুঠোফোনে যোগাযোগ করেও রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে জেলা পুলিশের ঊধ্বর্তন এক কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই প্রজ্ঞাপণ অনুযায়ী এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।  

এদিকে মৌলভীবাজার জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার যোগদানের সাত দিনের মাথায় বদলির ঘটনা জেলায় এবারই প্রথম। এর আগে এমন কাকতালীয় বিদায়ের ঘটনা কখনো ঘটেনি। এ নিয়ে জেলার রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অঙ্গণে চলছে নিরব জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সয়লাব এসপির বিদায়ের পোস্টে। অনেকেই প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এর ফেসবুকে দেয়া পোস্ট শেয়ার করে স্ট্যাটাস দিচ্ছেন। এক কথায় এসপির আকষ্মিক বিদায়ের ঘটনা ঘিরে রীতিমতো ‘টক অব দ্যা‘ মৌলভীবাজারে পরিণত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.