নড়াইলের লোহাগড়ায় নাশকতার মামলায় দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ওহিদুর রহমান সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে পুলিশ তাকে লোহাগড়া শহরের গোপীনাথপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতার ওহিদুর রহমান সরদার(৫৩) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিত্বে লোহাগড়া থানার এসআই তারেক ও এএসআই কবির আহম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে শহরের গোপীনাথপুরস্হ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত ২০২৪ সালে ৯ ডিসেম্বর লোহাগড়া থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ইজাজুর রহমান বাবু বাদী হয়ে ২৮৫ জনসহ অজ্ঞাত ২০০ জন আওয়ামী লীগের নেতা কর্মীকে আসামী একটি নাশকতার মামলা দায়ের করেন। মামলা নং-১১। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়া আদালতে পাঠিয়েছে।