× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিয়ালমারি হাটের ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা

মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২২ মে ২০২৬, ১৪:৫১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারি হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাটের ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ইউএনও জানান, সকালে হাটে সরকার নির্ধারিত খাজনার চার্ট টাঙিয়ে দেওয়া হয় এবং অতিরিক্ত খাজনা না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছিল। তবে বিকেলে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে অতিরিক্ত খাজনা আদায়ের প্রমাণ পাওয়ায় ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রে জানা যায়, প্রতি বছরই ঈদের সময় শিয়ালমারি হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ওঠে। এবারও নির্ধারিত হারের চেয়ে গরুপ্রতি প্রায় ২০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নজরদারি বাড়ানো গেলে হাটে এ ধরনের অনিয়ম রোধ করা সম্ভব হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.