× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

২৩ মে ২০২৬, ২১:৩৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৫ নম্বর সমাজ এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নূরউল্লাহ (৬৫) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরের ৫নম্বর ছিন্নমূল সমাজের বেবি আপার গলির একটি ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে নূরউল্লাহর সঙ্গে ছেলে আব্দুল্লাহর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে পিতার বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.