টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর সভাপতি নির্বাচিত হওয়ায় এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান ও বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসীনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তারেক।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “মোহাম্মদ মহসীন দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে গণমাধ্যমে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে টিসিএ আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
তারা নবনির্বাচিত সভাপতির সফলতা কামনা করেন এবং টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।