× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

মো. রফিকুল ইসলাম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।

২৪ মে ২০২৬, ১৫:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন এবং তাদের দুই স্ত্রী খোরশেদা বেগম ও মাজেদা বেগম। তাদের সবাই জেলার মোস্তাকপুর এলাকার বাসিন্দা। এছাড়া নিহত অ্যাম্বুলেন্সের চালকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের মোস্তাকপুর এলাকা থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পথে নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও গাড়িতে থাকা একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসি বাস ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে মাদারীপুর থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটির গতি অনেক বেশি ছিল। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে নগরকান্দা থানা ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে। 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স ভাঙ্গা হাইওয়ে থানা হেফাজতে আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.