× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বছরের সেরা মিডিয়া পারসোনালিটি পুরস্কার পেলেন সজল খান

২৫ মে ২০২৬, ২১:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশের মিডিয়া অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 'বছরের সেরা মিডিয়া পারসোনালিটি' পুরস্কার পেয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব  সজল খান।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দেশের বিনোদন সাংবাদিকতায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি। শোবিজ অঙ্গনের তারকাদের অজানা গল্প, ব্যতিক্রমধর্মী সাক্ষাৎকার এবং তথ্যবহুল কনটেন্ট তৈরির মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন সজল খান। তার উপস্থাপনা ও কনটেন্ট নির্মাণের ধরণও পেয়েছে ব্যাপক প্রশংসা।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে রেডিও, টেলিভিশন, ম্যাগাজিন ও দেশের জনপ্রিয় বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি মডেলিং ও নাটকেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। বহুমাত্রিক কাজের মাধ্যমে মিডিয়া অঙ্গনে তিনি গড়ে তুলেছেন একটি শক্ত অবস্থান।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সজল খান বলেন, 'এই সম্মান আমার কাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিল। যারা সবসময় আমাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দর্শকদের জন্য আরও ভালো কাজ করতে চাই।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.