× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার !

এম.মোরছালিন, বরগুনা প্রতিনিধি

০৩ জুন ২০২৬, ২২:২৪ পিএম

বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ডাকবাংলো কর্তৃপক্ষ। পরে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিচয় শনাক্ত করে বরগুনা থানা পুলিশ ও ডিবির সদস্যরা। 

নিহত নারী হলেন- বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল চন্দ্র রায়ের স্ত্রী ইতি রানী। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম (খণ্ডকালীন) ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। নিহত অন্যান্যা হলেন আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে লাশগুলো দেখে পুলিশে খবর দেন। পরে বরগুনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ ইব্রাহিম ও পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে আরও গভীর তদন্ত শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.