ফেনী জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক,বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) রবিবার (৭ জুন) দিনব্যাপী শহরের পিটিআইতে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী। এতে ৬টি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ৪২টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে প্রতিযোগীতা সমূহ উপভোগ করেন।