চাঁদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে, আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রবিউল হাসান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে, জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ক্রিয়া, সংস্কৃতি, ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন কবিরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাশেম খান, খবির উদ্দিন, সৌরভ হোসেন, হাসান মামুন,কাজী ইমরান, কাশেম খান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণরত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ।
প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়,অংক দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন দীর্ঘদিন যাবত আমরা উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীদেরকে বাছাই করার মাধ্যমে যারা উপজেলার পর্যায়ে প্রথম হয়েছেন শুধুমাত্র তারাই জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছেন।
আজকের এই প্রতিযোগিতা থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। তিনি আরো বলেন মনোরম পরিবেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আমরা উক্ত খেলাধুলা শেষ করতে পেরেছি। এজন্য জেলা প্রশাসক এবং শিক্ষা অফিসার কে আন্তরিকভাবে আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।