× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি:

০৯ জুন ২০২৬, ১৯:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শেরপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘবদ্ধ যুবকদের হামলায় নিহত হয়েছেন শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ (১৭)।

৯ জুন মঙ্গলবার সকালে সাইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। এর আগে, সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাইফ দমদমা কালিগঞ্জ মহল্লার বাসিন্দা।

‎‎জানা যায়, ২৯ মে বিকেল ৪ টার দিকে শেরপুরের তাতালপুর বিএম রোড এলাকায় দাঁড়িয়ে ছিলেন সাইফ। এ সময় নাঈম মিয়া (১৯), পাপ্পু (২০) স্বপন (২১) ও আরমান (২০) ওই স্থানে দাঁড়িয়ে ছবি তুলবে বলে সাইফকে সরে যেতে বলে। সাইফ সরে যেতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটি শুরু হয় এবং যুবকরা তাকে মারধর করে। একপর্যায়ে মোবাইল ফোনে আরও ১০-১৫ জনকে ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে সাইফকে মারধর করে ও রাস্তার পাশে জমে থাকা মাঠের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা করে। এতে সাইফ চিকৎকার করলে লোকজন ছুটে আসে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রেখে হামলাকারীরা পালিয়ে যায়। সাইফকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে মারধরের ঘটনায় গত ৬ জুন ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন সাইফের মা রেবেকা সুলতানা।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.