× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তুলে ধরা হবে শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাইপাস সড়ক উন্নয়ন

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১০ জুন ২০২৬, ২২:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো আগামী সাপ্তাহের ১৭ জুন মৌলভীবাজার সফরে এসে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ জন্য বেছে নেয়া হয়েছে জেলার দুটি উপজেলা শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলাকে। ইতিমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতারা ও প্রশাসনের তরফে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে।

গত মঙ্গলবার (৯ জুন) জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের নেতৃত্বে দলের প্রতিনিধি দল ও মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করা হচ্ছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। পরে দুপুরে রাজনগর উপজেলা চত্বর এবং রাজনগর ডিগ্রি কলেজ মাঠ ঘুরে দেখা হয়।

তিনি বলেন, “আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী মৌলভীবাজারের রাজনগর উপজেলা ও শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে পারেন। সেই লক্ষ্যে সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে।”জেলা প্রশাসক আরও বলেন, “ভেন্যু নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনের পর নিরাপত্তা ও অন্যান্য বিষয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

প্রধানমন্ত্রীর সফরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির বাইরে অন্য কোনো কর্মসূচি থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মুহূর্তে আমার জানা মতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিই মূল আয়োজন। তবে পরবর্তীতে সরকারি পর্যায় থেকে নতুন কোনো কর্মসূচি যুক্ত হলে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এর মৌলভীবাজার সফর এবং ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে বুধবার (১০ জুন) মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপশি জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন সহ দলটির নেতারা বক্তব্য রাখেন।  

সভায় জানানো হয়, আগামী ১৭ জুন বুধবার ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের আওতায় উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং কারিগরি বিষয়াদি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

অপর দিকে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান এর মৌলভীবাজার সফর এখন পর্যন্ত প্রায় চুড়ান্ত বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। তিনি জানান, আমরা দলের পক্ষ থেকে ইতি মধ্যে সম্ভাব্য ভ্যানু পরিদর্শন করে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি জানান, ফ্যামিলি কার্ড বিতরণের বাহিরে জেলা বিএনপির আহবায়ক কমিটির সাথে প্রধানমন্ত্রীর একটি মতবিনিময় সভা হওয়ার বিষয়ে কাজ করছি আমরা। সেখানে আমরা জেলার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। বিশেষ করে হাসপাতালের উন্নয়ন ও শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাইপাস সড়ক উন্নয়ের প্রস্তাব তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে।   

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.