× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎ফেনীতে তিনদিনব্যাপী ফল মেলা শুরু

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

১৮ জুন ২০২৬, ২১:২৮ পিএম

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফল মেলা।

‎ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

‎ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা,সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মহিউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো: শহিদুল ইসলাম খোকন।

‎এতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: মাসুদ হোসেন।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার রায়।

‎মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম, লিচু, ড্রাগন ফল, কাঁঠাল, কলা ও জামসহ বেশ কিছু দুর্লভ দেশীয় ফলের সমাহার দেখা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.