বাংলাদেশ বেতার রংপুরের বেতার সংবাদশিল্পী ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণিল আয়োজনে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বাংলাদেশ বেতার, রংপুরের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের পরিচালক মুহাম্মদ মঈন উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক পরিচালক রাশেদ খান, আঞ্চলিক প্রকৌশলী মোঃ ওয়াহেদুজ্জামান, উপবার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, সহকারী বার্তা নিয়ন্ত্রক বিপ্লব নাজির। সভাপতিত্ব করেন বেতার সংবাদশিল্পী ফোরাম, রংপুরের এস এম রেজাউল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উদযাপন উপকমিটির আহবায়ক ফরহাদুজ্জামান ফারুক, শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মুনীর চৌধুরী। গানে অংশ নেন একরাম হোসেন এলিচ তৌহিদা খাতুন, কবিতায় মিজান তালুকদার, মিফতাহুল জান্নাত ও স্বরচিত ছড়া পাঠ করেন গীতিকার ও ছড়াকার এস এম খলিল বাবু এবং কৌতুক পরিবেশন করেন শরিফ সুমন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিনা সাফরিন, মনোয়ারা মোজাম্মেল রুমা, পারভীন সুলতানা। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, কেককাটার আয়োজন করা হয়।