× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে পৃথক অভিযানে ভারতীয় ব্র্যান্ডের চকলেট সহ ২০ লাখ টাকার পণ্য ও বাস-ট্রাক জব্দ, গ্রেফতার-৮

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২২ জুন ২০২৬, ১৯:০৬ পিএম

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় পৃথক অভিযানে রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্ত পথে আসা অবৈধ ভারতীয় চকলেট,কম্বলসহ ৮ চোরাচালানকারীকে গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। উদ্ধার করা হয় ২০ লক্ষাধিক টাকার চোরাচালানকৃত মালামাল। 

সোমবার(২২ জুন) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় পণ্য,ট্রাক-বাস জব্দ সহ ৮ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। 

এর আগে গত শনিবার (২০ জুন) রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের গোলচত্বরে শেরপুর ফাঁড়ি পুলিশের একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস-ট্রাক দুটি জব্দ ও পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালামাল আটক ও জড়িত ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে ফাঁড়ি পুলিশ এর উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় সিলেট থেকে আসা একটি আইসার ট্রাক (রেজিঃ নং: যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে পুলিশ। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, মেনটোস সহ ৮ লক্ষ ৬৫ হাজার ৮শ ২২ টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়। ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। এর পর আটককৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় (মামলা নং-২৭, তারিখ: ২১/০৬/২০২৬) মামলা দায়ের করা হয়।

এ দিকে এ ঘটনার পরদিন ২১ জুন সকাল ৮চার দিকে পুলিশের একই দল শেরপুর চত্বরে চেকপোস্ট চালিয়ে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাফি ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় তৈরি ডাবল পার্ট প্রিন্টের কম্বল জব্দ করা হয়। জব্দ করা হয় যাত্রীবাহী বাসটিও। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধেও মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়। 

পুলিশ জানায়, অভিযানে মোট ৮জন আসামি গ্রেফতার করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বাস জব্দ করা হয়েছে। এছাড়া ভারতীয় ভোগ্যপণ্য ও ৩৭২টি কম্বলসহ মোট প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেয়া শেরপুর ফাঁড়ি পুলিশ এর উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ জানান, ট্রাকটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে আসছিল এবং যাত্রীবাহী বাসটি জাফলং পর্যটন এলাকায় পর্যটক নিয়ে রিজার্ভ আসছিল। ফেরার পথেই শেরপুর গোল চত্বরে তল্লাশি চালিয়ে বাস ও ট্রাকে এসব ভারতীয় অবৈধ পণ্য পাওয়া যায়। 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে আটক ৮ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.