× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি

০১ জুলাই ২০২৬, ১৮:০৯ পিএম

বেপজা অঞ্চলে জুতার কারখানা করবে ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ কোম্পানি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পরিচালিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও একটি বিদেশি বিনিয়োগ যুক্ত হলো। ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ মালিকানাধীন ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি আধুনিক জুতা উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।

আজ (মঙ্গলবার) ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজার সঙ্গে ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের এ চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিষ্ঠানটি ২ কোটি ১৬ লাখ (২১ দশমিক ৬০ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগে বিভিন্ন ধরনের জুতা উৎপাদন করবে। এ বিনিয়োগ দেশের রপ্তানিমুখী জুতা শিল্পে পণ্য বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

জানা গেছে, কারখানাটি পূর্ণাঙ্গভাবে উৎপাদনে গেলে ৪৬৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখানে বছরে প্রায় ৩০ লাখ জোড়া ইনজেক্টেড, সিমেন্টেড, ক্যাজুয়াল, ফরমাল, লেডিস এবং সেফটি জুতা উৎপাদিত হবে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বার্ষিক রপ্তানি আয় হবে ৩ কোটি ৭৫ লাখ (৩৭ দশমিক ৫ মিলিয়ন) মার্কিন ডলার। উৎপাদিত পণ্য ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডকে বেপজা পরিবারের নতুন বিনিয়োগ সম্প্রসারণকারী অংশীদার হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা ধারাবাহিকভাবে অবকাঠামো, সেবা এবং বিনিয়োগ সুবিধার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই বিনিয়োগ দেশের রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়েদ ইকবাল উমরানি বলেন, বাংলাদেশে এটি আমাদের তৃতীয় বিনিয়োগ এবং তিনটিই বেপজার অধীন জোনে। আঞ্চলিক ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে আমরা ভারত ও ভিয়েতনামসহ বিভিন্ন সম্ভাব্য গন্তব্য মূল্যায়ন করেছি। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ ও পেশাদার সেবা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং দীর্ঘদিনের ইতিবাচক অভিজ্ঞতার কারণে আমরা বাংলাদেশ, বিশেষ করে বেপজাকেই আমাদের সম্প্রসারণের জন্য সর্বোত্তম গন্তব্য হিসেবে বেছে নিয়েছি।

দেশের মোট রপ্তানির ২০ শতাংশ বেপজার অবদান রপ্তানি প্রবৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণে শক্তিশালী অবস্থান করেছে বেপজা বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৭১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ২ বিদেশি কোম্পানি তিনি আরও বলেন, কুমিল্লা ইপিজেডে ইস্টপোর্ট লিমিটেডের মাধ্যমে ২০১৩ সালে আমাদের প্রথম বিনিয়োগের পর বেপজার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাদের আস্থা আরও বাড়িয়েছে। সেই আস্থার ধারাবাহিকতায় আমরা আজ নতুন এই বিনিয়োগে এগিয়ে এসেছি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যারের প্রতিনিধি উত্তম কুমার তালুকদার উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.