× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এম আই দিদার, চাঁদপুর

০১ জুলাই ২০২৬, ১৯:১১ পিএম

চাঁদপুরে নবাগত জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১ জুলাই) বিকেল সাড়ে ৪ টায়,  পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে,  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও ক্রাইম)  লুৎফর রহমানের পরিচালনায়, বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি বি এম হান্নান, রহিন বাদশা, শাহাদাত হোসেন শান্ত, গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্দুর রহমান, আলম পলাশ, তালহা জুবায়ের, কে এম মাসুদ, শরীফুল ইসলাম প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায়, পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃংখলা  নিরাপত্তা স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।   


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.