× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠিতে পৌর সভার উদ্যোগে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

০১ জুলাই ২০২৬, ২১:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

“মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) দুপুর ১২ টায় ঝালকাঠি পৌর সভার আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর সভার প্রশাসক মো: কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম।

পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, অসচ্ছল এবং চলাচলে অক্ষম প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও পৌরসভার এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.