× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

০২ জুলাই ২০২৬, ১৮:৩০ পিএম

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী চাচাতো শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাকী বিল্লাহ উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট। গত বুধবার (১ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকি বিল্লাহর চাচাতো শ্যালিকা একজন শারীরিক প্রতিবন্ধী। বাকী বিল্লাহ মাঝেমধ্যেই তার চাচাশ্বশুরের বাড়িতে বেড়াতে যেতেন। গত ২১ জানুয়ারি বিকেলে ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি তার প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ করেন। কিছুদিন পর ভুক্তভোগী নারীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ওই নারী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এই ঘটনায় ভুক্তভোগীর নারীর বাবা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে ১ জুলাই রাতে নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এবং রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামি বাকি বিল্লাহকে গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি বাকী বিল্লাহকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.