ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের ২০২৬ সালের নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।গত সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে কলেজের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফলে সম্পাদক পদে ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: ফরিদ আলম ভূঁইয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক মো: জহির উদ্দিন ২৫ ভোট লাভ করেন।
যুগ্ম সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আলী।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার পপি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইসতিয়াক উদ্দীন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহবুবুল আলম। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক প্রতিক সিকদার।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: গোলাম মোস্তফা। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল হক এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা খানম।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষকরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিতদের সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষকদের পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং কলেজের শিক্ষা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় কলেজের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।