× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি

০৩ জুলাই ২০২৬, ২১:১৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং "রাজবন্দীদের মুক্তির" দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, মিছিলে প্রায় দুই শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটির আয়োজন করেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। মিছিলে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসলাম আরিফিন।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের উত্থাপিত দাবির পক্ষে বক্তব্য রাখেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দলের বর্তমান পরিস্থিতিতে তারা রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে চান। বক্তাদের ভাষ্য, "ভয় নয়, দুঃসময়ে দলের পাশে থেকেই রাজপথে কর্মসূচি চালিয়ে যাব।"

এ সময় আসলাম আরিফিনের সমর্থকরা দাবি করেন, ৫ আগস্টের পর থেকে তিনি ধারাবাহিকভাবে মাঠে থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তবে এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.