× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট

০৪ জুলাই ২০২৬, ১৭:৪২ পিএম

মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরাফাত সিকদার। শনিবার (৪ জুলাই) বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে তারই সৎ বোন মোল্লাহাট উপজেলা মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি এবং শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হামীমার বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করেন। আরাফাত সিকদার মোল্লাহাট উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সিকদার বাদশা মিয়ার ছোট ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সবাই বিএনপি পরিবারের হলেও সৎ বোন উম্মে হামীমা সাসিস্ট এর সহযোগী। তার স্কুলে তৎকালীন মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অষ্টম শ্রেণী পাস সানা মিয়াকে দুর্নীতির মাধ্যমে সভাপতি নির্বাচন করে। তার নিজের ছেলে নাজমুস সাকিবকে ওই স্কুলে অবৈধভাবে চাকরি দেয়। সে বিদ্যালয়ে উপস্থিত না হয়ে নিয়মিত বেতন তুলছে। আমার বড় ভগ্নিপতি এলাকার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান শিকদারের মুক্তিযোদ্ধা ভাতা তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেছে।

বর্তমানে উম্মে হামিমার দুই কোটি টাকা মূল্য মানের একটি বাড়ি, খুলনায় ৫ কাঠা জমির একটি প্লট, মোল্লাহাটের মাস্টার পাড়ায় ৪০ লক্ষ টাকার সম্পত্তি, কাহালপুরে কমপক্ষে ৭০ লক্ষ টাকার সম্পত্তিসহ নামে বেনামে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রয়েছে তার। যা দুদক অথবা অন্য কোন সরকারি সংস্থা তদন্ত করলে পূর্ণাঙ্গভাবে তার অবৈধ আয় ও সম্পত্তির বিবরণ পাওয়া যাবে। ইতিপূর্বে তার বিরুদ্ধে তার বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী অনাস্থা প্রদান করেছিল। মোল্লাহাট উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহিদ মোল্লার ভাই তাহিদ মোল্লা ওই বিদ্যালয় এর একজন শিক্ষক। বিএনপি পরিবারের সদস্য হওয়ায় তাকে ওই বিদ্যালয় থেকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল।

আওয়ামী লীগ সরকারের সময়ে তার সৎ বোন উম্মে হামীমা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। তার লোভ এতই যে সে এখন নিজের ভাই বোনের সামান্য সম্পত্তি নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে। ভাই বোনদের মিথ্যা মামলায় হয়রানি করছে। স্থানীয় মোল্লাহাট থানার ওসি এবং কয়েকজন এসআই টাকার বিনিময়ে মামলা দিয়ে হয়রানি করছে। সকল ভাই বোনসহ আত্মীয়-স্বজন তার সাথে বারবার বসে এসব না করার অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়েছে।

সর্বশেষ সব ভাই বোনের ১৫ শতক জমি জোরপূর্বক দখল করে রাস্তা তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর এ কাজে বাধা দেওয়ায় আমাদের নামে কয়েকটি মিথ্যা মামলা দায়ের করেছে। থানার ওসি পূর্ণাঙ্গ তদন্ত না করে আমাকে এরেস্ট করে কারাগারে পাঠিয়ে ছিল। প্রকৃত সত্য না জেনে বিভিন্ন পত্রপত্রিকায় আমার ছবি দিয়ে নিউজ ছেপে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। ফ্যাসিস্ট উম্মে হামিমার অবৈধ আয়ের উৎস তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি থেকে বাঁচতে আজকের এই সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আরাফাত সিকদার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.