× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্পেনের বিশ্বকাপজয়ী আনন্দে ফিলিস্তিনিদের সমর্থনে মতলব উত্তরে আনন্দ মিছিল

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর,

২১ জুলাই ২০২৬, ২০:৫১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

 স্পেনের হাতে বিশ্বকাপ আনন্দের ঢেউ ফিলিস্তিনে ৷ তারই ধারাবাহীকতায়  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের আমিরাবাদ বাজারেও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ৷

রবিবার (১৯ জুলাই) অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। 

ষ্পেনের বিশ্বকাপজয়ী আনন্দে ফিলিস্তিনের পক্ষে উপজেলার আমিরাবাদ বাজারে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ৷

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ব্যবসায়ী মো: করিম সরকারের সার্বিক আয়োজনে 

স্পেন বিশ্বকাপ জয়ের আনন্দের ভাগীদার আজ অবরুদ্ধ গাজা ও ফিলিস্তিনের  মুক্তিকামী মানুষ ৷

স্পেনের এই বিশ্বজয়ের ফিলিস্তিন ও গাজার বীর জনগণের ত্যাগের প্রতি উৎসর্গীকৃত ৷ ফিলিস্তিন ও গাজাবাসীর সাথে আমরা আছী বিজয়ের এই আনন্দ আপনাদের জন্য ৷ এই স্লোগানকে সামনে রেখে আমিরাবাদ লঞ্চঘাট থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে আমিরাবাদ বাজারসহ আশ- পাশের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে  আমিরাবাদ বাজারের সিএনজি স্ট্যান্টে গিয়ে মিছিলটির সমাপ্তি ঘটে ৷

এসময় মিছিলে উপস্থিত বক্তারা বলেন,

বহু বছর ধরে রাজনৈতিক-সামরিক স্বার্থে- যুদ্ধের নামে ফিলিস্তিনে সাধারণ মানুষকে মেরে ফেলা হয়েছে এবং হচ্ছে, 

যুদ্ধ নয়, শান্তি চাই : বেঁচে থাকুক মানুষ ও মানবতা ৷

বক্তারা আরো বলেন,যুদ্ধ নয়, বরং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠা এবং সেখানে শান্তি ও মানবাধিকার রক্ষা করা বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান দাবি। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা ফিলিস্তিনে যুদ্ধনয় সান্তি চাই ৷

বক্তারা বলেন,বিশ্বকাপ ফুটবল বিশ্বের কোটি কোটি মানুষের আবেগের জায়গা। আমরা একটি সুন্দর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগকরেছি ৷ খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।" আমরা 

 বিশ্বকাপজয়ী স্পেনকে ধন্যবাদ জানাই৷

তারা আরো বলেন, যেখানে প্রতিদিন মানুষের ঘুম ভাঙে বোমার শব্দে, যেখানে বিদ্যুৎবিলাসিতা, খাবারের অনিশ্চয়তা আর বেঁচে থাকাটাই সবচেয়ে বড় যুদ্ধ— সেই গাজার মানুষও স্পেনের বিশ্বজয় উদযাপন করেছে। নিজ নিজ আয়োজনে একসঙ্গে খেলা দেখে বিজয়ের মুহূর্তে উল্লাসে ফেটে পড়েছে ফিলিস্তিনিরা ৷

এটি শুধু একটি ফুটবল ম্যাচের আনন্দ ছিল না। এটি ছিল কৃতজ্ঞতার প্রকাশ। ছিল রাজনৈতিক বার্তা। ছিল মানবিক সংহতির প্রতিদান। এ কারণেই স্পেনের বিশ্বকাপ জয়কে গাজার মানুষ নিজেদের বিজয়ের মতো দেখেছে। সেই আনন্দের ঢেউয়ে ভেসেছে বিশ্বের মুসলিম দেশগুলো ৷

বিশ্বরাজনীতির বর্তমান বাস্তবতায় স্পেন কেবল একটি ইউরোপীয় ফুটবল শক্তি নয়, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রথম সারির ইউরোপীয় দেশগুলোর একটি।

যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছে এই অবস্থান শুধু কূটনীতি নয়; এটি ছিল সংকটের সময় পাশে দাঁড়ানোর প্রতীক।

ফুটবলের ভাষায় স্পেন একটি দল। কিন্তু গাজার মানুষের কাছে স্পেন হয়ে উঠেছে একটি অবস্থানের নাম। এ কারণেই ফাইনালের আগে থেকে গাজার বহু মানুষ প্রকাশ্যে স্পেনকে সমর্থন জানিয়েছিল।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,মো: আললগীর সরকার, রহম আলী গাজী,মো: সেলিম গাজী, হোসেন গাজী, হারুন সরকার, মুক্তার সরকার, পশু ডা:  মামুন, ফয়লাল খালাসী, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মুনজুর আহাম্মেদ,মো:  জিলানীসহ আমিরাবাদ বাজারের বিভিন্ন ব্যবসায়ীগণ, স্পেনের সমর্থক ও এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.