× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি: গণমাধ্যমে প্রচারের পর প্রধান শিক্ষককে শোকজ নোটিশ

মোঃ শাহীন আলম (হাতীবান্ধা লালমনিরহাট) প্রতিনিধি

২৩ জুলাই ২০২৬, ১৭:৪৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানা যায়, গত ১৬ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলাতুন নেছা শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত পাঠদান পরিচালনা না করে বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় ছুটি ঘোষণা করেন। এরপর বিদ্যালয়ে তালা লাগিয়ে চলে যান বলে অভিযোগ ওঠে।

ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি (লাইভ) প্রচার করেন। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিউজ্জামান প্রধান শিক্ষক ফজিলাতুন নেছাকে তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়ে ২৩ জুলাই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাপ্ত জবাব পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.